মহিলা ক্লাব ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেটে কাল শেখ জামাল ধানমন্ডি ২৬ রানে আজাদ স্পোর্টিংকে এবং গুলশান ইয়ুথ ক্লাব ৬ উইকেটে কলাবাগান ক্রীড়াচক্রকে হারিয়েছে। ম্যাচসেরা মাহমুদার অপরাজিত ৫১ রানের সুবাদে শেখ জামাল করে ২ উইকেটে ১১৮ রান। আজাদ ৭ উইকেট করে ৯২ রান। কলাবাগান ১৭.৩ ওভারে মাত্র ৩৩ রানে গুটিয়ে যায়। পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। গুলশানের তাজিয়া ও হ্যাপি পেয়েছেন ৩টি করে উইকেট। ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান।