মহিলা ক্লাব ক্রিকেট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রায় সব বড় ক্লাব আছে। নেই শুধু আবাহনী। আবাহনীকে ছাড়াই আজ শুরু হচ্ছে পঞ্চম মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। আজ উদ্বোধনী দিনে একটাই ম্যাচ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও বিকেএসপি। ২১ জুলাই ফাইনালও হবে এই মাঠে। লিগের অন্য ভেন্যু সিটি ক্লাব মাঠ। প্রতিটি ম্যাচ হবে ৪০ ওভারের।

আবাহনী গতবারও লিগে অংশ নেয়নি। আর গতবার অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে এবার লিগে নেই সিসিএস। নতুন যোগ হয়েছে ভিক্টোরিয়া ও খেলাঘর। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, শেখ জামাল, ভিক্টোরিয়ার মতো ঢাকার বড় ক্লাবগুলো থাকলেও মহিলা লিগে টানা দুই আসরে আবাহনীর অনুপস্থিতি বিস্ময়করই। আবাহনীর মহিলা উইংয়ের সদস্য সচিব নাজমা শামীমের ব্যাখ্যা, ‘মূলত সময় স্বল্পতার কারণেই দল গঠন করতে পারিনি আমরা।’