মহিলা ক্লাব ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল গুলশান ইয়ুথ ক্লাব ৬৮ রানে হারিয়েছে বিকেএসপিকে। কলাবাগানের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে আজাদ স্পোর্টিং। বিকেএসপিতে লতা (৪৪) ও সানজিদার (৪৩) ৮৬ রানের ওপেনিং জুটির সৌজন্যে ৪০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে গুলশান ইয়ুথ ক্লাব। বিকেএসপির মেয়েরা সমান উইকেট হারিয়ে করে ১০৪। গুলশান ইয়ুথের লতা ও তিথি পেয়েছেন দুটি করে উইকেট। বিকেএসপিরই অন্য মাঠে কলাবাগানকে মাত্র ৪২ রানে অলআউট করে দিয়ে ৬.১ ওভারেই ম্যাচ জিতে গেছে আজাদ স্পোর্টিং। আজাদের খাদিজাতুল কোবরা ৯ রানে ৪টি ও রিতু মনি ১৩ রানে ৩টি উইকেট নিয়েছেন।—ক্রীড়া প্রতিবেদক