মহিলা ক্লাব ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা ম্যাচের ভিড়ে কাল একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখল মহিলা ক্লাব ক্রিকেট লিগ। বিকেএসপিতে বিকেএসপিকেই (১৩৮/৭) ২ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি (১৪২/৮)। অন্য ম্যাচে ওরিয়েন্ট স্পোর্টিংকে মাত্র ৩২ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে জিতেছে ক্রিকেট কোচিং। ক্রিকেট কোচিংয়ের দিঠি রানী ৬ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।