মহিলা ক্লাব ক্রিকেট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেট শুরু হয়েছে কাল থেকে। পান্না ঘোষের হ্যাটট্রিক সত্ত্বেও ৪১ রানে হেরেছে শেখ জামাল। ম্যাচে ৪২ রানে ৪ উইকেট নেওয়া পান্না মোহামেডানের ইনিংসের ৪০তম (শেষ) ওভারের প্রথম তিন বলে উইকেট নেন। প্রথমে ব্যাট করা মোহামেডান ৭ উইকেটে ১৬৪ রান করে। ম্যাচসেরা রুমানা করেন সর্বোচ্চ ৭৮ রান। জবাবে ৩৪ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয় শেখ জামাল। অধিনায়ক চামেলি ৫১ রান করে অপরাজিত থাকেন। মোহামেডানের শায়লা ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।