মহিলা ক্লাব ক্রিকেট শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি ক্লাব নিয়ে আজ শুরু হচ্ছে তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেট লিগ। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, দীপালি যুব সংঘ ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে আবাহনী লিমিটেড, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র। প্রতিটি ম্যাচ হবে ৪০ ওভারের। আজ উদ্বোধনী দিনে একটিই ম্যাচ—গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান। কাল থেকে দিনে দুটি করে ম্যাচ। গুলশান ইয়ুথ ক্লাব মাঠের পাশাপাশি খেলা হবে বিকেএসপি-২ ও সিটি ক্লাব মাঠেও।