মহিলা খেলোয়াড়দের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মহিলা ক্রীড়াঙ্গনে অবদান রাখা মহিলা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হচ্ছে, যেটির নাম সুলতানা কামাল স্বাধীনতা দিবস পুরস্কার ২০১১। ক্রেস্ট এবং কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেককে। উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সংস্থার ইতিহাসে এমন উদ্যোগ এই প্রথম। আগামীকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।পুরস্কারের জন্য মনোনীত ২৩ ক্রীড়াবিদ-সংগঠক—সাজেদা চৌধুরী, রাবেয়া খাতুন তালুকদার (মরণোত্তর), লুৎফুন্নেসা হক বকুল (মরণোত্তর), জিনাত আহমেদ, হামিদা আলী, কাজী জাহেদা আলী, রাফিয়া আক্তার ডলি, ডলি ক্যাথরিন ক্রুজ, ফেরদৌস আরা খানম, নাজমা শামীম, হোসনে আরা খান (খুলনা), ফেরদৌসি আলী (খুলনা), সালমা রফিক (মরণোত্তর), কাজী নাসিমা হামিদ, মাসুদা বেগম, নিরুপা দেওয়ান (রাঙামাটি), রাশেদা রহমান (কুমিল্লা), ফরিদা আক্তার বেগম (টাঙ্গাইল), শামসুন নাহার আমিন (রাজশাহী), মাহফুজা বেগম (মুন্সিগঞ্জ), আঞ্জুমান আরা আকসির (নারায়ণগঞ্জ), বিলকিস রাশেদ (চট্টগ্রাম) ও সাইদা খানম।