মহিলা জাতীয় ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম মহিলা জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম দিনে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা বিভাগ। লিগে খুলনা, ঢাকা ছাড়াও খেলবে অন্য পাঁচটি বিভাগীয় দল—চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট। সব ম্যাচই ৫০ ওভারের। খেলা হবে খুলনা বিভাগীয় ও জেলা স্টেডিয়ামে। প্রথম পর্বের শীর্ষ চার দলকে নিয়ে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ২৭ মার্চ থেকে, ফাইনাল ৩১ মার্চ।নীলফামারী ক্রিকেট: নীলফামারীতে প্রথম আলো প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল সৈয়দপুরের এসেক্স ক্রিকেট ক্লাব-দক্ষিণা ক্রীড়াচক্রের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।—নীলফামারী প্রতিনিধি