মহিলা টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। কাল ফাইনালে খুলনা ২২ রানে হারিয়েছে রাজশাহী বিভাগকে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে খুলনা। ৪ উইকেট হারিয়ে তোলে ১১২ রান। শুকতারা করেন সর্বোচ্চ ৪৭। রাজশাহীর জেসি ২টি, পান্না ও ডলি ১টি করে উইকেট নেন।জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য সামনে নিয়ে রাজশাহী যেতে পারে ৬ উইকেটে ৯০ রান পর্যন্ত। রাজশাহীর ফারজানা করেন সর্বোচ্চ ৩৭ রান। ম্যাচ-সেরা হয়েছেন খুলনার শুকতারা। টুর্নামেন্টে খুলনার শায়লা শারমিন পেয়েছেন সবচেয়ে বেশি উইকেট (১১টি) এবং শুকতারা করেছেন সর্বোচ্চ রান (১৪০)। উয়োম্যান অব দ্য সিরিজ খুলনার সালমা, সেরা ফিল্ডার বরিশালের শাহনাজ পারভীন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক।