মহিলা টি-টোয়েন্টির শিরোপা অস্ট্রেলিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট দলের দিকে তাকিয়ে কিছুটা সান্ত্বনা পেতে পারেন মাইকেল ক্লার্ক, মাইক হাসিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তাঁরা জিততে না পারলেও জিতেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহিলা দল। গত পরশু কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড মহিলা দলকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে তুলেছিল ১০৬ রান। জবাবে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে করে ১০৩ রান। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৪ রান। ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় এলিসে পেরি। ওয়েবসাইট।