প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্তাম্বুলে দাবা অলিম্পিয়াডে আবারও জয়ের দেখা পেল বাংলাদেশ মহিলা দল। তবে হেরে গেছে পুরুষ দল। কাল উগান্ডার বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছেন বাংলাদেশের মেয়েরা। আর তুর্কমেনিস্তানের কাছে ৩.৫-০.৫ ব্যবধানে হেরেছে পুরুষ দল। মহিলা বিভাগে আইভি ক্লেয়ারকে রানী হামিদ, গোরেত্তি অ্যাঞ্জোলিকিনকে জাকিয়া সুলতানা, ফিয়োনা মুতেসিকে নাজরানা খান এবং রিটা এনসুবাগাকে হারিয়েছেন মাহমুদা হক। মহিলা দলের এটি তৃতীয় জয়। এর আগে তারা হারায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং তাজিকিস্তানকে। ছেলেদের মধ্যে শুধু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ড্র করেছেন। অন্য তিন বোর্ডে হেরেছেন জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।