মহিলা দাবার বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ আগস্ট দাবা ফেডারেশনে শুরু হবে জাতীয় মহিলা দাবার বাছাইপর্ব। মহিলা ও বালিকাদের এই ইভেন্টে অংশ নিতে কোনো ফি লাগবে না। আগ্রহীদের ১৭ আগস্টের মধ্যে দাবা ফেডারেশনে নাম জমা দিতে বলা হয়েছে। বাছাইপর্বের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া সাতজন দাবাড়ু সুযোগ পাবেন জাতীয় মহিলা দাবায় খেলার।—ক্রীড়া প্রতিবেদক