প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্ট শুরুর আগে ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, ভারতকেই বেশি ভয় বাংলাদেশের। সেই ভারতের আধিপত্যই চলছে সার্ক ক্যারমে। বিকেএসপিতে কাল পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত—পাঁচটি ইভেন্টেই সোনা জিতেছেন ভারতীয়রা। আগের দিনের মতো কালও রুপা জিতে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। পুরুষ এককের ফাইনালে ভারতের যোগেশ হারিয়েছেন স্বদেশি মাধবকে, দ্বৈতে যোগেশ ও শ্রীনিবাস জুটি হারিয়েছে শ্রীলঙ্কার চামিল কোরে ও নিশান্তা ফার্নান্দোকে। মহিলা এককে পরিমালা হারিয়েছেন একই দেশের পি নির্মলাকে, দ্বৈতে বাংলাদেশের ফারজানা বানু ও আফসানা নাসরিন জুটি হেরে গেছে ভারতের আই ইলাভারি ও পরিমালা দেবীর কাছে। মিশ্র দ্বৈতে রুপাজয়ী বাংলাদেশের হাফিজুর ও ফারজানা আক্তার হেরে গেছেন পি নির্মলা ও মাধব সিংয়ের কাছে। আজ শেষ হচ্ছে সার্ক ক্যারম।