মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে ব্র্যাককে হারিয়েছিল ২১-০ গোলে। ওয়ালটন মহিলা করপোরেট ফুটবলে কাল সানবিম প্রপার্টিজকে ৭-১ গোলে হারাল বিজেএমসি। প্রথম ম্যাচে ১১ গোল করা সাবিনা কাল করেছেন ৬ গোল। অন্যটি রিক্তার। সময়মতো স্টেডিয়ামে না আসায় কাল ব্র্যাকের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে শেলেটক্। যানজটে আটকা পড়ে নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছায় ব্র্যাক। পরে আয়োজিত প্রীতি ম্যাচে শেলেটকের কাছে তারা হেরেছে ৫-০ গোলে।