মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল-মেশিন সাবিনা খাতুন গোল করেই চলেছেন। কাল কুষ্টিয়ার বিপক্ষে সাতক্ষীরার ১৩ গোলের জয়ে জাতীয় দলের স্ট্রাইকার করেছেন ৮টি গোল। চার ম্যাচে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮-এ। সুরাইয়া ২টি, তাসলিমা, শারমিন ও আজমিরা করেছেন ১টি করে গোল।স্বর্ণার একমাত্র গোলে বগুড়া জিতেছে সিরাজগঞ্জের বিপক্ষে। ঠাকুরগাঁও ৯-০ গোলে হারিয়েছে দিনাজপুরকে। বিলকিস ৪টি, মুনমুন ৩টি, মনসা ও জফুরা ১টি করে গোল করেছেন। টাঙ্গাইল ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে। গোলশূন্য ড্র করেছে নেত্রকোনা-খুলনা, কিশোরগঞ্জ-গোপালগঞ্জ এবং মাগুরা-ঝিনাইদহ।