মহিলা ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি মহিলা ফুটবল লিগের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, বাংলাদেশ আনসার ও যশোর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল টাঙ্গাইল ৪-০ গোলে হারিয়েছে নরসিংদীকে। হ্যাটট্রিক করেছেন রিক্তা। অন্য গোলটি মালেকার। নারায়ণগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। জয়ী দলের শরীফা, আঞ্জুমান ও নূরজাহান একটি করে গোল করেছেন। সাতক্ষীরার গোল দুটি সুরাইয়া ও সাবিনার। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঠাকুরগাঁও ৪-০ গোলে রাঙামাটিকে হারিয়েছে। মুনমুন হ্যাটট্রিক করেছেন, অন্য গোলটি মনসার। একই ভেন্যুতে অন্য ম্যাচে অম্রার একমাত্র গোলে আনসার হারিয়েছে যশোরকে।