মহিলা ফুটবল লিগে খেলছে না আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু প্রথম ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগ। মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, ব্রাদার্স, ওয়ারী, ফরাশগঞ্জ, দীপালি সংঘ ও ভিক্টোরিয়া খেলছে। নাম প্রত্যাহার করেছে আবাহনী।আবাহনী কেন খেলছে না? বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছেন, ‘তাদের কী একটা সমস্যা আছে, তাই খেলছে না। আসলে আমরা প্রথম এই উদ্যোগ নিয়ে বড় দলগুলোর কাছ থেকে সেভাবে সহযোগিতা পাচ্ছি না।’ আবাহনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা লিগে খেলার ব্যাপারে ফের চিন্তাভাবনা করছে। যদিও সেই সম্ভাবনা কমই।