মহিলা ফুটবলারদের অন্য রকম ঈদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে ঈদ করতে চায় সবাই। কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না। বাংলাদেশ মহিলা ফুটবল দল যেমন। এবার ওই দলের খেলোয়াড়েরা সবাই ঈদ করবেন বাফুফে ভবনে।দলটি আগামী মাসে খেলতে যাবে মহিলা সাফ ফুটবলে। আগামী ৭-১৬ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হবে শ্রীলঙ্কায়। বাফুফে ভবনে আবাসিক ক্যাম্প শুরু হয় ১ আগস্ট। তার পর থেকে চলছে অনুশীলন। ঈদে ছুটি দিলে অনুশীলন ব্যাহত হতে পারে, সে জন্যই কর্তৃপক্ষ ছুটি দেয়নি। মেয়েরাও সেটি মেনে নিয়েছেন হাসিমুখেই।পরিবার কাছে নেই, তবে ৩০-৩২ জন মেয়ের একসঙ্গে ঈদ করার আনন্দও তো আলাদা। দলের অন্যতম খেলোয়াড় সাবিনাসহ অন্যরা বলেছেন, দেশের জন্যই তাঁরা এবার একটু ত্যাগ স্বীকার করছেন। এতে তাঁদের কোনো আপত্তি নেই। বাড়িতে ঈদ তো সব সময়ই করা হয়। এবার না হয় একটু ব্যতিক্রমই হলো।