মহিলা ফুটবলে গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি মহিলা ফুটবলের সুপার লিগে কাল গোল-উৎসব হয়েছে। চার ম্যাচে গোল হয়েছে ৩৫টি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রাঙামাটিকে। অম্রা চিং মারমা করেছেন ৭ গোল। নুবাই চিং মারমা, রওশন আরা, ফারহানা করেছেন ২টি করে গোল। জাহানারা আক্তার ও সুইনু প্রু মারমার গোল ১টি করে। একই ভেন্যুতে যশোর ৮-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। রেহানা করেছেন ৫ গোল। শারমিন ২টি ও বিলকিস ১টি গোল করেছেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ১২-০ গোলে হারিয়েছে নরসিংদীকে। বীথি ৪টি, ইতি ৩টি, আঁখি ২টি করে গোল করেছেন। মিথিলা, পুতুল ও শান্তার গোল ১টি করে। সাতক্ষীরা ও টাঙ্গাইলের ম্যাচটি গেছে গোলশূন্য।