মহিলা ফুটবলে গোলবন্যার দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা আক্তারের মাঠে নামা মানেই গোলবন্যা। সাবিনা এবার সুপার লিগটাও শুরু করলেন নিজের মতো করেই। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সাতক্ষীরার হয়ে কাল করেছেন ৮ গোল। আর তাঁর দল ১৭-০ গোলে হারিয়েছে খুলনাকে। এই ম্যাচে হ্যাটট্রিক হয়েছে চারটি। সাবিনার পাশাপাশি জান্নাতুল ফেরদৌস চারটি এবং সুরাইয়া বেগম তিনটি, মিরোনা করেছেন দুই গোল। একই ভেন্যুতে আনসার ১১-০ গোলে হারিয়েছে গাইবান্ধাকে। হ্যাটট্রিক করেছেন অম্রা চিং ও সুইনু প্রু। মাইনু মারমা ও রওশন আরা দুটি করে গোল করেছেন, জাহানারার গোল একটি।