মহিলা ফুটবলের চ্যাম্পিয়ন শেখ জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪-০, ২৬-০, ১৩-০, ১৬-০। প্রতিপক্ষকে এভাবেই বিধ্বস্ত করে ফাইনালে ওঠা শেখ জামালের সামনে টিকতে পারল না শিরোপাপ্রত্যাশী মোহামেডানও। আজ শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে প্রথম ওয়ালটন মহানগর মহিলা ফুটবল লিগের শিরোপা ঘরে তুলেছেন শেখ জামালের মেয়েরা।শেখ জামালের হয়ে গোলের সূচনা করেন ফারহানা। ২৭ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। খেলার ৬৩ মিনিটে শেখ জামালের পক্ষে অপর গোলটি করেন সাবিনা।ফাইনালের আগ পর্যন্ত ২৪টি, আর আজ একটি, মোট ২৫টি গোলের সুবাদে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা শেখ জামালের সাবিনা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহামেডানের সুইনপ্রু।