মহিলা ফুটবলের পাশে লোটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে লোটোর সম্পর্ক গড়ে উঠেছে আগেই। গত জুনে এএফসি অনূর্ধ্ব-২২ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের কিটস স্পনসর হয়েছিল ইতালির ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার তারা পৃষ্ঠপোষকতা করছে জাতীয় মহিলা ফুটবল দলকে।মহিলা দলকে তারা দিচ্ছে ৩০ সেট জার্সি, ডাইনিং টি-শার্ট, ট্র্যাকসুট, বুট, ট্র্যাভেল ব্যাগ এবং কেডস। কাল ফুটবল ফেডারেশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর হাতে প্রতীকী বুট তুলে দেন লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম। ভবিষ্যতেও ফুটবলের পাশে থাকার আশ্বাস দিয়ে কাজী জামিল বলেন, ‘আমরা মেয়েদের ভালো খেলার উৎসাহ দিতেই পাশে দাঁড়িয়েছি। আশা করি, ভবিষ্যতেও থাকব।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা দলের অধিনায়ক তৃষ্ণা চাকমা, কোচ গোলাম রব্বানী, মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু)। আগামী ৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় শুরু হচ্ছে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ।