মহিলা ফুটবলের ফাইনাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন করপোরেট মহিলা ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে শেলটেক ও বিজেএমসি। খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি টিকিটের দাম ধরা হয়েছে ১০ টাকা। তবে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে স্টেডিয়ামে ঢুকতে পারবে। পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে লটারিতে ১০ জন দর্শক পুরস্কার পাবেন ১০টি মোবাইল সেট।