মহিলা বাছাই দাবা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কার্যালয়ে আজ শুরু হচ্ছে জাতীয় মহিলা দাবার বাছাইপর্ব। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় ৭ রাউন্ড খেলা হবে। বাছাইপর্বের সেরা আট দাবাড়ু জাতীয় দাবায় খেলার সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বের সেরা পাঁচ দাবাড়ু সুযোগ পাবেন এই বছরের দাবা অলিম্পিয়াড দলে। সরাসরি চূড়ান্ত পর্বে খেলবেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার (লিজা)।