মহিলা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশসহ ১০ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেবে ১০টি দল। এখান থেকে শীর্ষ চারটি দল ভারতে ২০১৩ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবে। আর ২০০৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের শীর্ষ চার দল ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।আইসিসি জানিয়েছে, বাংলাদেশের চারটি ভেন্যুতে বাছাই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম, বিকেএসপি ১ ও বিকেএসপি ২। চলতি বছরের ১৪ নভেম্বর প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে বাছাই পর্বের খেলা শুরু হবে। ওয়েবসাইট।গ্রুপ এ: শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, হল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।গ্রুপ বি: বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জাপান।