মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বিশ্বকাপ সফল আয়োজনের পর এবার আরও একটা বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৪ থেকে ২৫ নভেম্বর বাংলাদেশে হবে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় বাছাইপর্বের ফিকশ্চার কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি।১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, হল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জাপান। টুর্নামেন্টের সেরা চার দল ভারতে অনুষ্ঠেয় ২০১৩ বিশ্বকাপে অংশ নেবে। ২০০৯ বিশ্বকাপের শীর্ষ চারে থাকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম, বিকেএসপি-১ ও বিকেএসপি-২ নম্বর মাঠ—বাছাইপর্বের ম্যাচ হবে এই চার ভেন্যুতে। টুর্নামেন্টের প্রথম দিনেই শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মহিলা দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।