মহিলা বেসবলে আনসার চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন প্রথম জাতীয় মহিলা বেসবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল ফাইনালে আনসার ১৯-৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার।