মহিলা রাগবিতে ইডেন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা কলেজ রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে ইডেন কলেজ। রানার্স-আপ কবি নজরুল সরকারি কলেজ। কাল মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে রাউন্ড রবিন লিগে কবি নজরুল সরকারি কলেজ ১০-০৫ পয়েন্টে হারিয়েছে সেন্ট্রাল উইমেন্স কলেজকে। ইডেন মহিলা কলেজ ৭-০ পয়েন্টে সেন্ট্রাল উইমেন্স কলেজকে এবং ২৬-০০ পয়েন্টে কবি নজরুল সরকারি কলেজকে হারিয়েছে। সেরা খেলোয়াড় হয়েছেন ইডেন কলেজের আসমা।