মহিলা রেটিং দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম লায়লা আলম মহিলা রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার (লিজা)। ৭ খেলায় শামীমা পেয়েছেন ৬ পয়েন্ট। কাল সপ্তম ও শেষ রাউন্ড শেষে শামীমা, জাকিয়া সুলতানা এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তিনজনই ছয় পয়েন্ট পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে শামীমা চ্যাম্পিয়ন হয়েছেন। জাকিয়া রানারআপ ও রানী হামিদ তৃতীয় হয়েছেন। শেষ রাউন্ডে শামীমা আমেনা খাতুনকে, জাকিয়া এ্যানিকে, রানী হামিদ ইভাকে হারিয়েছেন।