মহিলা লিগ আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর মহিলা ফুটবল লিগকে আরও আকর্ষণীয় করে তুলতে এবারই প্রথম বিদেশি খেলোয়াড় আনার সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল চারটায় মোহামেডান-আরামবাগ ম্যাচ দিয়ে লিগ শুরু হচ্ছে আজই। তবে আবাহনী-মোহামেডানের মতো বড় দুই দলও বিদেশি খেলোয়াড় নিয়ে লিগ শুরু করতে পারছে না। বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনা আপাতত নেই আবাহনীর। মোহামেডান সেমিফাইনাল নিশ্চিত হলেই বিদেশি খেলোয়াড় আনবে বলে জানা গেছে।গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি এবার খেলছে না। আবাহনী যোগ দেওয়ায় জামালের ঘাটতি হয়তো পূরণ হবে। যদিও শেখ জামাল থাকলে লিগটা হতো আরও জমজমাট। ‘ক’ গ্রুপে খেলবে মোহামেডান, দিপালী, যাত্রাবাড়ী, আরামবাগ। ‘খ’ গ্রুপে আবাহনী, ফেনী সকার, পুলিশ ও নাসরিন স্পোর্টস একাডেমি। লিগের পৃষ্ঠপোষক ওয়ালটন। ফাইনাল ৫ মার্চ।