মহিলা হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন হ্যাটট্রিক করেছিল নড়াইলের শম্পা দাস। ইউসিবি প্রথম মহিলা হকিতে কাল হ্যাটট্রিক করল দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুলের শাবনুর। মিউনিসিপ্যাল স্কুল কাল শাবনুরের হ্যাটট্রিকেই ৩-০ গোলে হারাল ধানমন্ডি কামরুন্নেসা স্কুলকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে বান্দরবান জেলা ২-০ গোলে হারিয়েছে মিরপুর নাহার একাডেমিকে। গোল করেছে শ্রাবণী ও মারিয়া সাইলুক।