মহিলা হকি কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজই মাঠে গড়ানোর কথা ছিল ওয়ালটন দ্বিতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্ট। কিন্তু হরতালের কারণে সেটি এক দিন পিছিয়ে গেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আনন্দময়ী স্কুল ও নাহার একাডেমি।পাঁচ দলের এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও রানার্সআপ দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল ছাড়াও অংশ নিচ্ছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, আনন্দময়ী স্কুল ও নাহার একাডেমি।লিগ পদ্ধতির খেলায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনালে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা খেলার উদ্বোধন ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেওয়া হবে ১৫ হাজার ও ১০ হাজার টাকা। আর্থিক পুরস্কারের পাশাপাশি থাকছে ২টি এলসিডি টেলিভিশন ও রেফ্রিজারেটর। ম্যাচসেরা, টুর্নামেন্ট-সেরা ও সর্বোচ্চ গোলদাতার জন্যও আছে আকর্ষণীয় পুরস্কার।