মহিলা হকির ফাইনালে নড়াইল ও দিনাজপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা হকির ফাইনালে উঠেছে নড়াইল ও দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল গ্রুপ পর্বের খেলায় নড়াইল ২-০ গোলে হারিয়েছে দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুলকে। বান্দরবান ও আনন্দময়ী স্কুলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আগামীকাল ফাইনাল।