মহিলা হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবলের সুপার ফোরেও দুর্দান্ত দাপট দেখিয়ে চলেছে মোহামেডান। পল্টন হ্যান্ডবল মাঠে কাল সাদা-কালো দলটি ৩৪-৪ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়াচক্রকে। মোহামেডানের শিউলি ৯ গোল করেছেন। তৃপ্তি ও শিল্পীর গোল ৫টি করে। অন্য ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ২২-১৩ গোলে হারিয়েছে আরএন স্পোর্টস হোমকে। মেরিনার্সের রাজিয়া ৬টি ও রোজি ৫টি গোল করেছেন।