মহিলা হ্যান্ডবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা হ্যান্ডবল লিগে সুপার ফোর নিশ্চিত করেছে মোহামেডান, মেরিনার ইয়াংস ও আরএন স্পোর্টস হোম। আজ আরএন স্পোর্টস ও মোহামেডান ম্যাচের জয়ী দল হবে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন। তিনটি ম্যাচই জিতে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স। যাত্রাবাড়ী আজ গফুর বালুচ স্মৃতি সংসদের বিপক্ষে ড্র করলে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে যাবে। বেশির ভাগ ম্যাচই হচ্ছে একপেশে। কাল যেমন মেরিনার্স ২৭-২ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে ও মোহামেডান ৩০-৩ গোলে হারিয়েছে ফ্লেম গার্লসকে। তবে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে আরএন স্পোর্টসের জয়টা (২০-২১) ছিল তীব্র উত্তেজনাপূর্ণ।