মহৎ উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল ফুটবল খেলছেন! আর ইকার ক্যাসিয়াস ফোরহ্যান্ড মারার চেষ্টা করছেন! দূরে দর্শক ডেভিড ভিয়া ও ক্যাসিয়াস-সঙ্গিনী সারা কারবোনেরো। কাল মাদ্রিদের মানোলো সানতানা স্টেডিয়ামে মহৎ এক উদ্যোগের অংশ হিসেবেই জড়ো হয়েছিলেন এত তারকা। ফুটবল ও টেনিসের দাতব্য ম্যাচ খেলেছেন তাঁরা, যেটি থেকে পাওয়া সব অর্থ জমা হবে নাদাল, ক্যাসিয়াস ও রিয়াল মাদ্রিদের ফাউন্ডেশনে। পৃথিবীজুড়ে দরিদ্র শিশুদের মধ্যে শিক্ষার বিস্তার ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে থাকে এই তিন ফাউন্ডেশন l ওয়েবসাইট