মা ক্লাইস্টার্সের ভাবনাজুড়ে জাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের জন্য অবসর নিয়ে নেওয়া, আবারও কোর্টে ফিরে দুর্দান্ত খেলা, ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেই ইউএস ওপেন জয়...এসব কিছু নয়। এখনো নিজেকে মা হিসেবে পরিচয় দিতেই বেশি গর্ব হয় কিম ক্লাইস্টার্সের। সন্তানের জন্যই নিজের দেশ বেলজিয়াম ছেড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থিতু হয়েছেন। সন্তানের জন্যই মডেল হয়েছেন বারবি পুতুলের। এসব কথাই এই সাক্ষাত্কারে... কখন থেকে নিউ জার্সির মানুষ হয়ে গেলেন?ক্লাইস্টার্স: ২০০৯ সালের ইউএস ওপেনের খানিক আগে। আমাদের মনে হয়েছিল, তাঁর বাবা-মা যে দুই জগত্ থেকে এসেছে, সেই দুটো জগত্ সম্পর্কেই জাডার জানা থাকাটা জরুরি। তাই আমরা একসঙ্গে মিলে একটা বাড়ি (দক্ষিণ নিউ জার্সিতে, ২৭০০ বর্গফুট, তিন বেডরুম)। নিউ জার্সিতে ব্রায়ানের আগে থেকেই একটা বাড়ি ছিল। বাড়িটা দারুণই, সৈকতের পাশে। কিন্তু বাগানটা বড্ড ছোট। জাডা খেলতে পারে এমন একটা বড় বাগানের জন্য আমরা আরেকটি বাড়ি কিনলাম। তাহলে এখন থেকে নিউ জার্সিতেই থিতু হবেন?ক্লাইস্টার্স: আপাতত কয়েক সপ্তাহ এখানে, কয়েক সপ্তাহ ওখানে করেই কাটবে। বেলজিয়ামেও আমার একটা বাড়ি আছে, ইউরোপ সফরের খেলাগুলোর সময় ওখানেই থাকব, আর আমেরিকান হার্ড কোর্টের মৌসুমটায় নিউ জার্সিতে। জাডা কি ওর জন্মদিনে ‘কিম ক্লাইস্টার্স বারবি ডল’ উপহার পেয়েছে?ক্লাইস্টার্স: না, ওর কাছে এরই মধ্যে ওই পুতুল একটা আছে, সেই সঙ্গে জাডার জন্য ওদের বিশেষভাবে বানিয়ে দেওয়া ছোট্ট পুতুলও। আমার শাশুড়িও ওকে একটা বারবি কিনে দিয়েছে। আমি আর ব্রায়ান ওকে রংতুলি কিনে দিয়েছি, কারণ এরই মধ্যে ও এ ব্যাপারে বেশ প্রতিভা দেখাচ্ছে। বারবির কথা যখন উঠলই, কোনটি আপনার কাছে বেশি স্পেশাল: বারবির মডেল হওয়া, নাকি লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা প্রত্যাবর্তন বিভাগে মনোনয়ন পাওয়া?ক্লাইস্টার্স: ওয়াও...আসলে এর একটা বেছে নেওয়া মুশকিল। লরিয়াস ক্রীড়াবিশ্বের অস্কারের মতো। টেনিসে ফিরে আসার পর পরই ওই পুরস্কারের জন্য মনোনীত হওয়া আসলেই বিশেষ কিছু। তবে দুটোর মধ্যে একটাকে যদি বেছে নিতে হয় তো আমি বলব বারবির কথাই। কারণ জাডা এটি নিয়ে খেলতে পারবে। এবং ও যখন বড় হবে, বুঝবে, এটা কতটা স্পেশাল। ইউএস ওপেন জেতার পর তো মনে হচ্ছে পরিবার-সংশ্লিষ্ট পণ্যগুলোর বিজ্ঞাপনের জন্য কাজ করতে অনেক প্রস্তাব পাচ্ছেন। ক্লাইস্টার্স: প্রথমবার যখন ইউএস ওপেন (২০০৫) জিতলাম, তখনকার চেয়ে এখন অনেক বেশি স্পনসরের আগ্রহ দেখতে পাচ্ছি। তবে পরিবার-সংশ্লিষ্ট কিছু না। আপনার শরীরের উল্কিগুলো—বাঁ কব্জিতে জাডার নাম, আর অনামিকায় ব্রায়ানের নামের আদ্যক্ষর—এসব কি আপনাকে কঠিন ম্যাচগুলোতে বাড়তি প্রেরণা দেয়?ক্লাইস্টার্স: একটা সময়, যখন আমি রিটার্ন সার্ভের জন্য অপেক্ষা করি, এক পলক এগুলোর দিকে তাকাই। তবে অনামিকার ‘বি’ অক্ষরটার অন্য গল্প আছে। আমি আমার বাগদানের আংটিটাই পরতাম। কিন্তু জাডার ডায়াপার বদলানোর সময় আংটির হিরা থেকে জাডা যাতে খোঁচা না পায় এ জন্যই আংটি পরি না। এর বদলে ব্রায়ান আর আমি উল্কি এঁকে নিয়েছি। ওয়েবসাইট থেকে নেওয়া