মাইক হাসির সিরিজ
২০০৭ সাল থেকে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের নাম ওয়ার্ন-মুরালিধরন ট্রফি। কিন্তু সদ্যসমাপ্ত সিরিজটির নাম হওয়া উচিত তো মাইক হাসির সিরিজ! ৯৫ করে সিরিজ শুরু, ৯৩ করে শেষ, মাঝের তিন ইনিংসে দুটি সেঞ্চুরি, ব্যাট হাতে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা সিরিজ, তিন টেস্টের সিরিজের সবগুলোতেই ম্যাচসেরা হওয়া প্রথম ক্রিকেটার—হাসির অর্জন শেষ হচ্ছে না এখানেই। সিরিজের সেরা ব্যাটিং-গড় আর সেরা বোলিং-গড়—দুটোই হাসির! মাত্র ৭ ওভারই বোলিং করেছেন, কিন্তু পরিসংখ্যান তাঁকে রাখছে সবার ওপরে, ৭ রানে ২ উইকেট, গড় ৩.৫০!২ টেস্টে খেলেও সিরিজের সর্বোচ্চ উইকেট রঙ্গনা হেরাথের। সিরিজের শেষ দিন ছুঁয়েছেন ১০০ উইকেটের মাইলফলকও। শ্রীলঙ্কার হয়ে আলো ছড়িয়েছেন অ্যাঞ্জেলা ম্যাথুসও। চোটের কারণে বোলিং করতে পারেননি, খেলেছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। বাড়তি চাপ ছিল, সঙ্গে ছিল সহ-অধিনায়কত্বের ভার। ম্যাথুস বুঝিয়ে দিয়েছেন তাঁকে নিয়ে বাজি ধরে ভুল করেনি শ্রীলঙ্কা।