মাইকেল ক্লার্কের আরও একটি দ্বি-শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্কের ব্যাট থেকে বেরিয়ে এসেছে আরও একটি ডাবল সেঞ্চুরি। এক বছরের মধ্যে চতুর্থ এই ডাবল সেঞ্চুরি তাঁকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। ক্লার্কের এই দ্বি-শতক চতুষ্টয় তাঁকে এমন এক কীর্তির অধিকারী করে দিল, যা স্বয়ং ডন ব্র্যাডম্যানেরও স্বপ্নতূল্য ছিল। আধুনিক ক্রিকেটে অনেক গ্রেট এসেছেন। কিন্তু পরিসংখ্যান বইয়ে এই অন্যন্য অধ্যায়ে মাইকেল ক্লার্ক একাই রাজত্ব করছেন। একদিনে অস্ট্রেলিয়ার রেকর্ড সংগ্রহ ৪৮২ রানের সঙ্গে দিনশেষে ক্লার্ক অপরাজিত আছেন ২৪৪ রানে।অ্যাডিলেড টেস্টে মাইকেল ক্লার্কের এই কীর্তির কাছে ঢাকা পড়ে যাচ্ছে অসি ক্রিকেটারদের অন্য অর্জনগুলোও। মাইক হাসি সেঞ্চুরি করেছেন; এটি এই সিরিজেই তাঁর টানা দ্বিতীয় শতক। ডেভিড ওয়ার্নার তাঁর দ্রুতগতির সেঞ্চুরি দিয়ে আনন্দ দিয়েছেন দর্শকদের। কিন্তু ক্লার্কের অর্জন দখল করে নিচ্ছে প্রতিবেদনের বেশিরভাগ জায়গাই।টসে জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া এই টেস্টে কিন্তু শুরুটা করেছে বিপর্যয়কর। মাত্র ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে কাঁপতে থাকা অসিদের খাঁদের কীনারা থেকে টেনে তোলেন ওয়ার্নার ও ক্লার্ক। এড কাওয়ান, কুইনি ও পন্টিং দ্রত ফিরে গেলেও ওয়ার্নার ও ক্লার্ক অব্যাহত রেখেছিলেন প্রতি আক্রমণ। ওয়ার্নার ১১৯ রানের দ্রুতগতির এক ইনিংস খেলে বিদায় নিলেও ক্লার্কের সঙ্গী হয়ে প্রতি আক্রমণ অব্যাহত রাখেন মাইক হাসি। তিনি ১০৩ রান করে আউট হন দিনের একেবারে শেষ বলে। পুরো দিন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের চেয়ে অসহায় মানুষ বোধ হয় অ্যাডিলেডে কেউই ছিলেন না। ব্রিসবেন টেস্টে একজন স্পিনার কম নিয়ে খেলা দক্ষিণ আফ্রিকার বোলিং দুর্ভাগ্য অ্যাডিলেডেও পিছু ছাড়েনি। দুই উইকেট শিকার করে জ্যাক ক্যালিস হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে বাকী দিন আর বোলিং করতে পারেননি। একজন বোলারের অনুপস্থিতির সুযোগটি ক্লার্ক ও হাসি সদ্ব্যবহার করেন পরিপূর্ণভাবেই।অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগৃহীত ৪৮২ রান ১৯১০ সালের পর টেস্টের একটি নির্দিষ্ট দিনে তাদের সংগৃহীত সর্বোচ্চ রান। প্রথম দিনের শেষেই অ্যাডিলেড টেস্টে নিজেদের দুর্ভাগ্য দেখতে পারছে দক্ষিণ আফ্রিকা। ক্যালিসের ইনজুরি ব্যাটিং নিয়েও ভাবিয়ে তুলেছে তাদের। ২৪৪ রানে উইকেটে থাকা মাইকেল ক্লার্ক নিজের আরও একটি ত্রি-শতকের পাশাপাশি অস্ট্রেলিয়ার সংগ্রহকে পাহাড়ের উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা, কাল দ্বিতীয় দিনে আগ্রহের বিষয় এটিই।