মাইকেল ভন বললেন, ‘ভারত বয়স্কদের দল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বেশ কয়েক মাস ধরেই দুর্দান্ত ফর্মে আছে ইংল্যান্ড। ২০০৯ সাল থেকে অ্যান্ড্রু স্ট্রাউস আর অ্যান্ডি ফ্লাওয়ারের যুগলবন্দী দীর্ঘদিন পর আবার ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে ইংলিশদের। আর সম্প্রতি অস্ট্রেলিয়ায় ২৪ বছর পর অ্যাশেজ সাফল্যের পর তাদের আত্মবিশ্বাস আরও তুঙ্গে। এখন তাদের দৃষ্টি কেবল টেস্ট র্র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটার দিকে। যে জায়গাটা বর্তমানে ভারতের দখলে। শুধু লক্ষ্য নির্ধারণ করেই বসে নেই ইংলিশরা। কেন ভারতকে টপকে ইংল্যান্ডই বসবে এক নম্বরে আসনে—তা নিয়ে ইতিমধ্যে কথার লড়াইও শুরু করে দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। দুই দিন আগে ড্যারেন গফ বলেছিলেন, ইংল্যান্ড যেকোনো সময়ই ভারতকে হারানোর ক্ষমতা রাখে। এবার সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টেস্ট ক্রিকেটের শীর্ষ দল ভারতকে তারা খুব বেশিদিন শীর্ষস্থান ধরে রাখতে পারবে না।ভনের মতে, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর অনেক খেলোয়াড়ই আর কিছুদিনের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন, যার ফলে ইংল্যান্ডের তরুণ এই দলটার শীর্ষস্থানে ওঠার রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ডেইলি টেলিগ্রাফের এক কলামে তিনি লিখেছেন, ‘ভারত এখন একটা বয়স্ক দল। ভি ভি এস লক্ষণ, রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার খুব তাড়াতাড়িই অবসরে যাবেন। জহির খানও তো চিরদিন বল করতে পারবে না। তাঁর ইনজুরির সমস্যাও আছে। জহির খান প্রথম টেস্টটা মিস করায় ভারত কিন্তু জয়ের মুখ দেখতে পারেনি। এখন টেস্ট র‌্যার্ঙ্কিংয়ে তিন নম্বর দল (ইংল্যান্ড) আর এক নম্বর দলে খুব বেশি পার্থক্য নেই। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও এই একই ঘটনাই ঘটেছিল। তারা একটা সময় অন্য অনেকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে ছিল। কিন্তু এখন তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।’২৪ বছর পর অ্যাশেজ ধরে রাখার যে ঐতিহাসিক কীর্তিটা ইংল্যান্ড করল, সেটা নিয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেননি ভন। কারণ, তাঁর মতে অস্ট্রেলিয়ার মতো একটা মাঝামাঝি র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে এই সাফল্য স্বাভাবিক ব্যাপার। এখন বেশি আত্মতুষ্টিতে না ভুগে বরং সামনের দিকে তাকাতেই বেশি আগ্রহী তিনি। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখল করা ইংল্যান্ডের পক্ষে খুবই সম্ভব মন্তব্য করে ভন বলেছেন, ‘অ্যান্ড্রু স্ট্রাউস খুব স্বাচ্ছন্দ্যে আরও তিন বা চার বছর খেলে যেতে পারবে। ইংল্যান্ডের এই পুরো দলটাই আরও বেশ কয়েক বছর একসঙ্গে খেলতে পারবে। আর তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোর মতো অন্য কোনো দল তো আমি দেখছি না।’বর্তমান টেস্ট র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকাকে নিয়েও খুব বেশি চিন্তিত নন সাবেক এই ইংলিশ অধিনায়ক। তাঁর ভাষায়, ‘মরনে মরকেল বা ডেল স্টেইন ইনজুরিতে পড়লে তাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে দক্ষিণ আফ্রিকার জন্য। বা মার্ক বাউচার আর জ্যাক ক্যালিস অবসরে যাওয়ার পর তাদের কী হবে?’ টাইমস অব ইন্ডিয়া।