মাইশুকুরের সেঞ্চুরি, খুলনার ৪১৪
ব্যক্তিগত ঔজ্জ্বল্যে আলাদা হয়ে থাকলেন রাজশাহীর মাইশুকুর রহমান, দল হিসেবে ব্যতিক্রম খুলনা। নইলে তারকা ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় হঠাৎই যেন জাতীয় লিগে রানখরা! তৃতীয় পর্বের প্রথম দিনে একমাত্র রাজশাহীর ওপেনার মাইশুকুরই সেঞ্চুরি করলেন রংপুর ক্রিকেট গার্ডেনে। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে খুলনা প্রথম ইনিংসে করেছে ৯ উইকেটে ৪১৪ রান।মাইশুকুরের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী। দিন শেষ হওয়ার আগে ২ ওভার ২ বল খেলেই ১ উইকেট হারিয়েছে রংপুর, স্কোরবোর্ডে কোনো রানই ওঠেনি। সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের পেসার তাপস বৈশ্য একাই ধসিয়ে দিয়েছেন ঢাকা বিভাগকে, অলআউট তারা ৮৪ রানে। ৩৭ রানে ৬ উইকেট নিয়েছেন তাপস। দিন শেষে ৯২ রান তুলতে সিলেটও অবশ্য হারিয়েছে ৩ উইকেট। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বরিশালকে ২৪২ রানে অলআউট করে দিন শেষে ২ উইকেটে ২৭ রান করেছে ঢাকা মহানগর।রাজশাহী-রংপুর: মাত্র ৪ রানে ২ উইকেট হারানো রাজশাহীকে টেনে তোলার কাজটা বলতে গেলে একাই করেছেন মাইশুকুর। ওপেনিংয়ে নেমে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি করে আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। অবশ্য তৃতীয় উইকেটে ফরহাদ হোসেনের (৪৫) সঙ্গে ৯৮ রানের জুটিটা ভাঙার পর একাই লড়ে গেছেন ১০২ রান করে সাজেদুলের বলে এলবিডব্লুর শিকার মাইশুকুর। ১৩০ রানে পড়েছে রাজশাহীর শেষ ৮ উইকেট।খুলনা-চট্টগ্রাম: ইমরুল কায়েস যেন অবশেষে গা-ঝাড়া দিয়ে উঠেছেন। প্রথম ম্যাচের দুই ইনিংসে ২১ আর ৫ করার পর দ্বিতীয় ম্যাচের কোনো ইনিংসেই পাননি রানের দেখা। সেই ইমরুল কাল পেলেন এবারের জাতীয় লিগে নিজের প্রথম ফিফটি (৫১)। তবে খুলনার ৪১৪ রানের ইনিংসে ইমরুলের চেয়েও অবদান বেশি তুষার ইমরান (৭৯), জিয়াউর রহমান (৭৭) ও ডলার মাহমুদের (৬৯*)। ২৬৭ রানে অষ্টম উইকেট পড়ার পর নবম উইকেটে ১২৯ রানের জুটি হয়েছে জিয়া ও ডলারের। খুলনার ৪১৪ রান জাতীয় লিগের ইতিহাসে এক দিনে পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ।ঢাকা মহানগর-বরিশাল: ৫৩ রানে ৪ উইকেট হারানো বরিশালকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে মূলত মিডল-অর্ডার। পঞ্চম উইকেটে জাকারিয়া-নুরুজ্জামানের ৮১ রানের জুটির পরও অবশ্য ভাঙন ধরেছে আরেকবার। সাত নম্বর ব্যাটসম্যান ফরিদউদ্দিন অপরাজিত ৭০ রান করেও ভাঙন ঠেকাতে পারেননি। বরিশালের শেষ ৬ উইকেট পড়েছে ১০৮ রানে। ঢাকা মহানগরও ভালোভাবে দিন শেষ করতে পারেনি, ২৭ রানেই নেই তাদের ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার সৈয়দ রাসেল।সিলেট-ঢাকা: প্রথম শ্রেণীর ক্রিকেটে তাপস বৈশ্যের তৃতীয় ৫ উইকেট পাওয়ার সাফল্য পুড়িয়ে মেরেছে ঢাকার ব্যাটসম্যানদের। ৩২.১ ওভার ব্যাট করে তারা অলআউট হয়ে গেছে ৮৪ রানে। এর মধ্যে শূন্য রানে ২ উইকেট পড়ার পর মজিদ-শুভাগতের তৃতীয় উইকেট জুটিতেই আসে ৫১ রান। মাত্র ৩৩ রানে পড়েছে শেষ ৮ উইকেট।৪৩ রানে ৩ উইকেট হারিয়ে নিজেদের মাঠে বিপদে পড়ে গিয়েছিল সিলেটও। বিপদ থেকে দলকে টেনে তোলার দায়িত্ব বর্তেছে রাজিন সালেহ ও অধিনায়ক অলক কাপালির কাঁধে। চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দিন শেষে অপরাজিত দুজনই। সিলেটের তিনটি উইকেটই নিয়েছেন পেসার শরীফ।সং ক্ষি প্ত স্কো ররাজশাহী-রংপুর, রংপুররাজশাহী ১ম ইনিংস: ৭৭.২ ওভারে ২৩২ (মাইশুকুর ১০২, ফরহাদ হোসেন ৪৫; সাজেদুল ৪/২৭, তানভীর ২/২৫, সোহরাওয়ার্দী ২/৬৬)। রংপুর ১ম ইনিংস: ২.২ ওভারে ০/১ (লিটন ব্যাটিং ০, তানভীর ব্যাটিং ০; শফিউল ১/০)। ঢাকা মহানগর-বরিশাল, চট্টগ্রামবরিশাল ১ম ইনিংস: ৮০ ওভারে ২৪২ (ফরিদউদ্দিন ৭০*, জাকারিয়া ৪৫, নুরুজ্জামান ৩৮; আরাফাত সানি ৪/৫৫, তালহা ২/৩৫)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৮ ওভারে ২৭/২ (আরমান ব্যাটিং ১৪, আসিফ ১১; রাসেল ২/১৩)। ঢাকা বিভাগ-সিলেট বিভাগ, সিলেটঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩২.১ ওভারে ৮৪ (মজিদ ২৪, শুভাগত ২২; তাপস বৈশ্য ৬/৩৭, নাজমুল ২/১, জায়েদ ১/৩৬)। সিলেট ১ম ইনিংস: ৪৪ ওভারে ৯২/৩ (অলক ব্যাটিং ৩৮, রাজিন ব্যাটিং ১৭, সায়েম ১৭; শরীফ ৩/৩৭)। খুলনা-চট্টগ্রাম, বগুড়াখুলনা ১ম ইনিংস: ৮৬ ওভারে ৪১৪/৯ (তুষার ৭৯, জিয়াউর ৭৭, ডলার ব্যাটিং ৬৯, ইমরুল ৫১, সৌম্য ৪৪, মিঠুন ৩৩; ইয়াসিন ২/৩৯, মামুন ২/৬৪, ইকবাল ২/৬৮)।এক দিনে সর্বোচ্চ রান৪৬৪/৭ চট্টগ্রাম-ঢাকা ধানমন্ডি ১০ মার্চ, ২০০৬৪২৩/৫ রংপুর-চট্টগ্রাম বগুড়া ৬ ডিসেম্বর, ২০১১ ৪১৭/৭ চট্টগ্রাম-সিলেট ধানমন্ডি ৩ মার্চ, ২০০৬*৪১৬/৫ চট্টগ্রাম-বরিশাল চট্টগ্রাম ২৭ ফেব্রুয়ারি, ২০০৭৪১৪/৯ খুলনা-চট্টগ্রাম বগুড়া ৯ নভেম্বর, ২০১২* দুই দল মিলে করেছে এই রান।