মাকে হারালেন আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত মাকে বাঁচাতে চেষ্টার ত্রুটি করেননি। সিঙ্গাপুরে অনেক দিন চিকিৎসা করিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত মাকে ধরে রাখতে পারলেন না আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের মা মনোয়ারা বেগম (৬৫) গতকাল রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পল্লবী ইস্টার্ন হাউজিং মসজিদে আজ বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মরদেহ দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।