মাগুরায় ঈদ উদযাপন করলেন সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সকালে তিনি শহরের জজকোর্ট মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় লোকজন জানান, ঈদের নামাজ আদায়ের পর শহরের পশ্চিমপাড়া কেশব মোড়ে নিজ বাড়িতে পশু কোরবানি দেন সাকিব। সেখানেই পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটান।
এর আগে নিজ বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে গত সোমবার মাগুরা যান সাকিব। ওই দিন সকালে স্ত্রী শিশিরকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে মাগুরা স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে তাঁদের স্বাগত জানান সাকিবের মা-বাবা, আত্মীয়স্বজন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাগুরা ক্রিকেট কোচিং একাডেমির সদস্যরা।
ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে