মাচেরানো এখন বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে শোনা যাচ্ছিল, লিভারপুল ছেড়ে হাভিয়ের মাচেরানো পাড়ি জমাচ্ছেন ইন্টার মিলানে। সেই গুঞ্জন ছাপিয়ে শোনা গেল, বার্সেলোনায় যাচ্ছেন তিনি। মেসির কথা রাখতে গিয়েই না কি আর্জেন্টাইন অধিনায়ককে পেতে উঠে-পড়ে লেগেছে বার্সা। তবে কারণটা যা-ই হোক, শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের ঘরেই ঠাঁই হলো মাচেরানোর। ১৭ দশমিক ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলের কাছ থেকে এই ফুটবলারকে কিনে নিয়েছে বার্সেলোনা। খবর বিবিসি।মাচেরানোকে কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী চার মৌসুমের জন্য মাচেরানোকে আনার চুক্তিতে উপনীত হয়েছে ক্লাব। আর্জেন্টিনার অধিনায়ককে লিভারপুল থেকে কিনে আনা যে সহজ ছিল না তা স্বীকার করে বলা হয়েছে, অনেক পরিশ্রমের পর এ চুক্তিতে উপনীত হয়েছি তারা। এ কাজে মাচেরানো নিজেও তাদের সহায়তা করেছেন।