মাচেরানো সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে শোনা যাচ্ছিল, লিভারপুল ছেড়ে হাভিয়ের মাচেরানো পাড়ি জমাচ্ছেন ইন্টার মিলানে। সেই গুঞ্জন এখন থিতিয়ে পড়েছে। মেসির কথার মর্যাদা রাখতে গিয়েই কি না আর্জেন্টাইন অধিনায়ককে পেতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। মাচেরানোকে পেতে ১ কোটি ৮৮ লাখ পাউন্ডের সঙ্গে আলেকজান্ডার হ্লেবকেও দিতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।কিন্তু বার্সার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। মাচেরানোর বিনিময়ে ইংলিশ ক্লাবটির চাই ২ কোটি ৪৫ লাখ পাউন্ড (৩ কোটি ইউরো)। যার পুরোটাই নগদ, মাচেরানোকে পেতে খেলোয়াড় বিনিময়ের শর্ত চলবে না। লিভারপুলের এই শর্ত জুড়ে দেওয়া হয়তো ভালো ঠেকছে না ম্যাচেরানোর। আর্জেন্টাইন অধিনায়ক লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যেতে উদগ্রীব। এ কারণেই নাকি ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগে পরশু ম্যাচটা খেলেননি তিনি। লিভারপুলের কোচ রয় হজসন তাঁর ব্যাখ্যায় বলেছেন, ‘ওর মাথা ঠিক ছিল না।’২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন স্বেচ্ছায় মাঠে না নামলেও নিজেদের অবস্থানে অটল লিভারপুল। হজসন বলেছেন, ‘বার্সেলোনার প্রস্তাবে ওর (মাচেরানোর) মাথাটাই ঘুরে গেছে। বার্সা আর আমাদের উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে এবং গত কয়েক দিনে এটা বেশ অগ্রসর হয়েছে। মাচেরানোর জন্য তাদের (বার্সার) প্রচণ্ড আগ্রহ আছে। কিন্তু আমাদের অবস্থান একই। ওর দাম আমাদের পছন্দ না হওয়া পর্যন্ত ওকে বিক্রি করা হবে না।’ ওয়েবসাইট।