প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট পেয়েছিলেন মাচেরানো, তাঁকে স্ট্রেচার কারে করে মাঠের বাইরে নিয়ে যাচ্ছিলেন যাঁরা তাঁরা গাড়িটা চালাচ্ছিলেন খুব জোরে। একজনের হাতের পানির বোতল থেকে আবার ছিটকে এসে পানি পড়ল মাচেরানোর গায়ে। বিরক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার লাথি মেরে বসলেন একজনকে। একবার নয়, দুবার! অশোভন এই আচরণ ক্ষমা করেননি রেফারি। সঙ্গে সঙ্গেই দেখিয়েছেন লাল কার্ড। ভাগ্যিস, ম্যাচের খুব বেশি সময় বাকি ছিল না তখন। তবে নিজের ভুল বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গেই। দুঃখ প্রকাশ করে টুইটও করেছেন। এএফপি।