মাছরাঙা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআরইউ-পেপসি আন্তহাউস ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মাছরাঙা টেলিভিশন। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফাইনালে মাছরাঙা (১১০/২) ৩৩ রানে হারিয়েছে ডেইলি স্টারকে (৭৭/৪)। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ হন মাছরাঙার জুবায়ের। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসেন ও র‌্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূঁইয়া। —বিজ্ঞপ্তি