মাছরাঙার পর্দায় কনফেডারেশনস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু শুরু হতে যাচ্ছে কনফেডারেশনস কাপের জমজমাট আসর। বাংলাদেশের ফুটবলামোদীদের জন্য এই প্রতিযোগিতাটি টেলিভিশনের পর্দায় নিয়ে আসছে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা। চ্যানেলটি কনফেডারেশনস কাপের সব কটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে। বাংলাদেশ সময় রাত একটা ও তিনটায় শুরু হবে ম্যাচগুলো।কনফেডারেশনস কাপে অংশ নেয় বিশ্বকাপ ও মহাদেশীয় চ্যাম্পিয়ন দলগুলো। এটি আয়োজিত হয় পরবর্তী বিশ্বকাপের স্বাগতিক দেশে। সেই হিসেবে এবারের কনফেডারেশনস কাপের আয়োজক দেশ ২০১৪ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল।স্বাগতিক ব্রাজিল ছাড়াও এবারের কনফেডারেশনস কাপে অংশ নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, কোপাজয়ী উরুগুয়ে, আফ্রিকান নেশনস কাপজয়ী নাইজেরিয়া, এশীয় চ্যাম্পিয়ন জাপান, কনকাকাফ সেরা মেক্সিকো, ওশেনিয়া চ্যাম্পিয়ন তাহিতি। বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরোপ সেরা দল এক হওয়ায় (স্পেন) এই সাতটি দলের সঙ্গে সুযোগ পেয়েছে ইউরো রানার্সআপ ইতালি। প্রেস বিজ্ঞপ্তি।