মাঠ থেকে আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়ি জীবন থেকেই বদমেজাজি হিসেবে পরিচিত হোসাম হাসান। মিসরের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক এই সাবেক ফুটবলার এখন এল-মাসরি ক্লাবের কোচ। দায়িত্ব বদলালেও অভ্যাসটা বদলায়নি তাঁর, গত শুক্রবার মিসরীয় লিগের এক ম্যাচে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোকচিত্রীকে ঘুষি মেরেছেন, মাঠে তাড়া করে তাঁর ক্যামেরা ভেঙে দিয়েছেন। ওই সাংবাদিক এখন আদালতে নিচ্ছেন হাসান ও তাঁর অপকর্মের সহকারীদের। পরশুই তিনজনকে হাজতে ঢোকানো হয়েছে। এএফপি।