মাঠ থেকে বোর্ডরুমে হেইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন গত মৌসুমের শেষেই। ওই ইঙ্গিতটাকেই কাল বাস্তবে রূপ দিলেন ম্যাথু হেইডেন। ক্রিকেটটা একেবারেই ছেড়ে দিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার। ঘোষণা দিলেন এবার আর খেলছেন না টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে। খেলা ছেড়ে দল পরিচালনায় নামছেন, যোগ দিচ্ছেন সাবেক দল ব্রিসবেন হিটের পরিচালনা বোর্ডে। ক্লাবের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সী হেইডেন। আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়েছেন সেই ২০০৯ সালে। পরের বছর অবশ্য আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। টেস্ট ক্রিকেটের একসময়ের সর্বোচ্চ ইনিংসের (৩৮০) মালিক এরপর সরে যান ক্রিকেট থেকে। ক্রিকেটে আবার ফেরেন গত মৌসুমে। খেলেন ২০১১-১২ মৌসুমের বিগ ব্যাশ।ভবিষ্যৎ পরিকল্পনার ছকটা গত ডিসেম্বরেই ঠিক করে ফেলেছিলেন হেইডেন, ‘আমার মনে হয় না আগামী বছরও আমি খেলব।’কাল এক বিবৃতিতে সাবেক বাঁহাতি ওপেনার জানিয়ে দিয়েছেন, ‘হিটের সঙ্গে আগেই থেকেই কথা ছিল মাঠ থেকে বোর্ডরুমে যাব। সেই সিদ্ধান্তরই বাস্তবায়ন হতে যাচ্ছে।’হেইডেন আশা করছেন খেলা ছাড়লেও ক্রিকেটটা তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতেও সাহায্য করতে চান। এএফপি। অস্ট্রেলিয়ার হয়ে ১০৩ টেস্টে ৫০-এর বেশি গড়ে ৮৬২৫ রান করেছেন হেইডেন। ১৬১টি ওয়ানডে খেলা হেইডেনের টেস্ট সেঞ্চুরি আছে ৩০টি, ওয়ানডে সেঞ্চুরি ১০টি।